লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসার তিন শিক্ষার্থী প্রাণে রক্ষা পেলো

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অপহরণকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পেলো কওমি মাদ্রাসার তিনি শিক্ষার্থী। আজ রবিবার সন্ধ্যায় জকশিন বাজারে এ ঘটনা ঘটে।

শিশু শিক্ষার্থীরা হলো, তাজুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম, আলী আহমেদের ছেলে মোঃ ফাহিম, মহিউদ্দিনের ছেলে মোঃ রায়হান।

শিক্ষার্থী ও স্থানিয়রা জানায়, বশিকপুর কওমি মাদ্রাসার তিন শিক্ষার্থী দোকান থেকে টিস্যু পেপার কেনার জন্য মাদ্রাসা থেকে বের হয়। এসময় একটি সিএনজিতে আগে থেকে ওৎ পেতে থাকা মুখোশধারীরা তিন শিক্ষার্থীর মুখ ছেপে ধরে সিএনজিতে তুলে নেয়। সিএনজিটি জকশিন বাজারে পৌছলে জ্যামে পড়ে। এসময় ওই তিন শিশু শিক্ষার্থী আশে পাশে মানুষ দেখে চিৎকার দেয়। একপর্যায়ে চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা শিশুদের ফেলে রেখে পালিয়ে যায়।

পোদ্দার বাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মাদ্রাসার সুপার ও তিন শিশুর অভিবাকদের খবর দেওয়া হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...