নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সানজিদা সুলতানা শ্রাবন্তী নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
(আজ) রবিবার সকাল ৯ টার দিকে নিহতের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে ভোরে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে শ্রাবন্তী আত্মহত্যা করে বলে পরিবার সুত্রে জানা যায়। নিহত ওই ছাত্রী সদর উপজেলার চরুরুহিতা গ্রামের মো. শাহীনের মেয়ে ও স্থানীয় রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের চাচা মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তবে ক্যামরার সামনে কতা বলতে রাজি হননি কেউ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষা ফেল ছাত্রীর আত্মহত্যা
প্রকাশঃ
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে...
২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...
আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...
দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...
কানাডায় স্কুলে গুলি, নিহত ১০
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...








