লক্ষ্মীপুরে দুই মাদক কারবারির ১৪ বছর কারাদণ্ড

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরে ১৬ গেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারির সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজ বুধবার দুপুরে মো. রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জসিম উদ্দিন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। তাদেরকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।’

দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান লক্ষ্মীপুর পৌরভার রাজিবপুর এলাকার মারফত উল্যার ছেলে ও মাঈন উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

এজাহার সূত্র জানায়, ২০২১ সালের ৯ অক্টোবর রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের কালিবাজার সড়কে মাদকদ্রব্য নিয়ে কামরুল ও মাঈন অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটক মাঈনের লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার ভাড়া বাসা থেকে আরও ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

একই বছর ১৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন আদালতে কামরুল ও মাঈনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।

image_pdfimage_print

সর্বশেষ

নিরাপত্তা ছাড়াই সাগরে মাছ শিকারে জেলেরা, ট্রলারডুবিতে বাড়ছে প্রাণহানি

0
গভীর সমুদ্রে মাছ ধরার বৈধ অনুমতি নেই। ফিটনেস সনদও নেই। তবু বছরের পর বছর শত শত ট্রলার ছুটে যাচ্ছে বঙ্গোপসাগরে। অধিকাংশ ট্রলারে নেই লাইফ...

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...