লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) সকালে সদর উপজেলার টুকামিয়া সড়ক ও যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কাজী সিরাজুল ইসলাম। তিনি কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। প্রাথমিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার মজুপুর এলাকার টুকা মিয়া সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশা যাত্রী কাজী সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস উপজেলার যাদৈয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...