লক্ষ্মীপুরে মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রী এর ঢাকা ফোরামের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. নজরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মাকছুদুর রহমান স্বপন, ঢাকার ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওমর ফারুক বাচ্চু, প্রাক্তণ ছাত্র-ছাত্রী ঢাকা ফোরামের আহ্বায়ক ও নরসিংদী কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন, সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাড. হেলাল আমিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রী ফোরামের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাক্তণ ছাত্র ও অবসরপ্রাপ্ত অডিট এন্ড একাউন্ট অফিসার মো. নুরনবী, লক্ষ্মীপুর জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, প্রাক্তণ ছাত্র ও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, পুলিশ হেড কোয়াটার্সের গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ অফিসার ক্যাডেট মহিউদ্দিন, প্রাক্তণ ছাত্র ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আলী হোসেন, এক্স ক্যাডেট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন, প্রাক্তণ ছাত্র কামরুজ্জামান নিজাম, বাবুল হোসেন ও আইনুল আহমেদ তানভীর প্রমুখ।
আলোচনা শেষে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৬৩ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি হিসাবে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...