লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআবদুল্লাহ ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মো. আইয়ুব আলীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অপহরণ করছে সন্ত্রাসীরা। রোববার ভোররাতে চরগজারিয়ার চেয়ারম্যান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ সকালে মৌলভী চর এলাকায় অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়খালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশংকাজক বলে জানিয়েছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল জানান, আইয়ুব আলী চরআবদুল্লাহ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। খোকন বাহিনীর সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকা না দেয়ায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে যায় খোকন বাহিনীর সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এছাড়া আইয়ুব আলী ওই ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত যুবলীগ নেতাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীর চর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুপানোর চিহ্ন রয়েছে। আইয়ুব আলীর অবস্থায় আশংকাজনক। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...