লক্ষ্মীপুরে যুবলীগ নেতার হত্যা মামলায় বিএনপির ১৯ নেতাকর্মী কারাগারে

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে হত্যা মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ কারাদণ্ড দেন।
মামলার নথিপত্র গোপন রেখে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে ওই আসামিদের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, এ হত্যা মামলার আসামি রায়পুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজু, বিএনপি নেতা বাচ্চুসহ ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে স্থানীয় যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
পরে পুলিশ তদন্ত করে ৩৯জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১২ সালের ২২ অক্টোবর হাইকোর্ট থেকে ২ মাসের জামিন পান আসামিরা। ২০১৩ সালের ১৭ জানুয়ারিতে নিম্ন আদালতে হাজির হয়ে আবারো জামিন চাইলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। একই বছরের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে পুনরায় ৬ মাসের জামিন পান তারা। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় হাইকোর্ট ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি তাদের জামিন নামঞ্জুর করেন। পরে সুপ্রিম কোর্টে আপিল করলে একই আদেশ বহাল রাখে আদালত।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...