লক্ষ্মীপুরে শিশু শ্রমিক সোহেলকে  নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে সোহেল নামে ১০ বছরের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কালু মিয়া ও জবিউল্যাহ পাটোয়ারী নামের দুই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার রাতে নির্যাতনের শিকার শিশু সোহেলের মা আনোয়ারা বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, শিশু শ্রমিককে নির্যাতনের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পর মামলা নেয়া হয়েছে। দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, সদর উপজেলার কুশাখালীর বাসিন্দা শহিদুল হোসেনের ছেলে স্থানীয় মান্দারী বাজারের বাবুলের চায়ের দোকানের শ্রমিক হিসেবে কাজ করছিলেন শিশু সোহেল। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় মান্দারী বাজারের পাশে বাবুলের বাড়ি থেকে দোকানের উদ্দেশে আসার সময় সে একটি বাগানে মল ত্যাগ করে। এ জন্য জবিউল্যা ও কালু পাটোয়ারি তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও ঝাড়ু দিয়ে বেধড়ক পেটায়। বিকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...