লক্ষ্মীপুরে সাংবাদিকের বাসায় চুরি

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর পৌর এলাকায় কাজী মাকছুদুল হক নামের সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের হ্যাপি সিনেমা হল সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।

রাতেই লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মানসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাংবাদিক মাকছুদের স্ত্রী রামগতি উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ফাতেমাতুজ্জুহুরা জানান, বসতঘরের লোহার জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। চোর ঘরে থাকা একটি ল্যাপটপ, মোবাইল সেট, নগদ ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না বলেও জানান ফাতেমাতুজ্জুহুরা।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান  জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...