লক্ষ্মীপুরে সেই ‘ বড় ভাইকে’ খুঁজছে পুলিশ

প্রকাশঃ

Spread the love

ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী আরমান হোসেন নামে সেই ‘বড় ভাই’ সহ তার অনুসারীদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।

নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে আরমান দলবদ্ধ হয়ে কারণে-অকারণে মানুষের ওপর হামলাসহ এলাকায় অরাজকতা সৃষ্টি করে আসছে বলে অভিযোগ রয়েছে। সবশেষ শরিফ উদ্দিন ও মো. মোহন নামে দুই সহোদরকে কুপিয়েছে আরমান ও তার অনুসারীরা।

এদিকে এসব অভিযোগে রোববার (৬ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ নিজেই আরমানকে আটক করতে তার বাড়িতে যায়। এ সময় এসপির সাথে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। পরে সন্দেহভাজন হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে আরমান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অভিযুক্ত আরমান সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিলেও তার কোনো পদ-পদবি নেই। তার একটি সক্রিয় বাহিনী রয়েছে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা গেছে, চরভূতা ও চরমনসা গ্রামে দীর্ঘদিন ধরে আরমান একটি বাহিনী গঠন করে চাঁদাবাজি, হামলা-ভাঙচুর, মাদকদ্রব্য বিক্রি ও সেবনসহ নানান অপকর্ম করে আসছে। কারণে-অকারণে মানুষকে মারধর করেছে। স্কুল-মাদ্রাসার ছাত্রীদের পথে পথে বিরক্ত করাসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা পুলিশ সুপারকে সরাসরি এসব অভিযোগ করেছেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, আরমান নিজেকে এলাকায় বড় ভাই পরিচয় দিয়ে একটি গ্যাং তৈরি করেছে বলে শুনেছি। সে চাচ্ছে এলাকায় একটি অরাজকতা সৃষ্টি করতে। সেটি কখনও হতে দেয়া হবে না। হাসান নামে ওই দলের একজনকে আটক করা হয়েছে। কিশোর গ্যাং সদস্যদের শক্ত হাতে দমন করা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...