রিলিফের চাল পাচারের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশঃ

Spread the love

 মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ায় রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের জনতা বাজার ঘাট থেকে রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪৫ বছরের জামাল উদ্দিন গাজী নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য। আগে তিনি জেলা কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ ঘটনা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সেপ্টেম্বর মাসে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারে করে কালোবাজারে পাচারের জন্য সুবর্ণচরের জনতা বাজার ঘাটে নিয়ে আসা হয়। এরপর ওই চাল ট্রাকে উঠানোর সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে থানায় খবর দেয়।

‘তখন পুলিশ দুটি ট্রাকে ২১ টন চাল আটক করে। ওই সময় রিলিফের চাল কালো বাজারে বিক্রি করার অভিযোগ ওঠে বিএনপি নেতা গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বর থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘গত তিন বছরে এই বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালোবাজারে বিক্রি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘গাজীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে ৯টি মামলা আছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...