নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দেলোয়ার হোসেনকে আহবায়ক ও আবুল বারাকাত সৌরভকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম-আহবায়ক ইয়াসিন বাবলু, রাসেল, শহিদুল ইসলাম শহিদ, নজরুল ইসলাম সৌরভ, মো. জনি, সাইফুল ইসলাম পারভেজ, শামীম হোসেন, কাউসার, বাহার উদ্দিন রুবেল, ফিরোজ আলম, আরমান হোসেন কিরন, মো. রাসেল, সদস্য আকবর হোসেন মুন্না, সাজ্জাদ হোসেন সজিব ও রাকিব হোসেন। আগামি ১৫ দিনের মধ্যে ১০১ সদস্য পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রদলের কাছে কমিটি জমা দেওয়ার জন্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দায়ীত্বশীল জেলা ছাত্রদলের নেতারা জানান, দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক ভাবে গতিশীল করতে কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। এতে নেতাকর্মীরা সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে। প্রসঙ্গত, প্রায় ৬ বছর আগে একইদিন নির্বাচনের মাধ্যমে লক্ষ্মীপুর সরকারি কলেজ, পৌর ছাত্রদল ও সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।ওইসময় পৌর ছাত্রদলের কমিটিতে মোসাদ্দেক হোসেন বাবরকে সভাপতি ও তোফাজ্জল হোসেন রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তবে পৌর ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হলেও কলেজ ও সদর উপজেলার কমিটি দেওয়া হয়নি।
লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের কমিটি গঠন
প্রকাশঃ
সর্বশেষ
শ্যামলীতে ৬০ হাসপাতালের মাসিক চাঁদা অর্ধকোটি!
রাজধানীর শেরেবাংলা নগরে সরকারি হাসপাতালগুলোকে কেন্দ্র করে আশপাশে ৬০টিরও বেশি ছোট বড় বেসরকারি হাসপাতাল-ক্লিনিক গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালগুলোতে ওষুধ, আসবাবপত্র, যন্ত্রপাতি ও...
নৌকায় বসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, ঘুষিতে একজনের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় নৌকায় বসা নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা...
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল
রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে...
সংরক্ষিত নারী আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বৈধ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬টি মনোনয়নপত্রই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ২৬ এপ্রিলের মধ্যে আপিল...
তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, চাঁদপুরে প্রধান শিক্ষককে অব্যাহতি
জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়,...








