শান্তিপূর্ণ উপজেলাগুলোতে আগে নির্বাচন: ইসি সচিব

প্রকাশঃ

Spread the love

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আমাদের কাছে যে সমস্ত এলাকায় পিসফুল কন্ডিশন প্রতিয়মান হচ্ছে, ওই সমস্ত জেলা এবং উপজেলাগুলোতে আগে ভোট (নির্বাচন) নিতে চাই।’

আজ সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব উদাহরণ দিয়ে বলেন, ‘গ্রেটার কুমিল্লা, নোয়াখালী এরপর চট্টগ্রাম জেলা- এগুলোতে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে অনেকগুলো কেন্দ্রে গণ্ডগোল হয়েছে। সুতরাং আমরা ওগুলো পরে করবো। যেসব এলাকা পিসফুল, ওইগুলোতে আগে থেকে শুরু করবো।’

ইসি সচিব বলেন, ‘পার্বত্য তিন জেলায় আমরা একত্রে নির্বাচন করবো। যেহেতু ওখানে কিছু সন্ত্রাসী গ্রুপ আছে। তিন পার্বত্য জেলা একত্রে করলে আমরা শেষ করতে পারবো। এইভাবে আমরা একটি পরিকল্পনা করেছি। আজকে (রবিবার) আমরা কমিশন সভায় উপস্থাপন করবো। তারা অনুমোদন করলে এ বিষয়ে আপনাদের জানিয়ে দেবো।’

ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ইটিআইয়ের পরিচালক মো. ফরহাদ হোসেন ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...