মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরন করতে হবে………………..আ স ম আবদুর রব

প্রকাশঃ

Spread the love

 

 

 

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচার হত্যা, খুন, নির্যাতনের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য করে জোরপূর্বক বাংলাদেশে প্রেরনের প্রতিবাদে ১০ আগষ্ট রবিবার, বিকেল ৪ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিসহ সমমনাদল সমূহের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতহয়। এতে বক্তব্য রাখবেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব,বিকল্প ধারা বাংলাদেশ এর মহাসচিব মেজর(অব:) এম এ মান্নান,নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না,জেএসডি সাধারন সম্পাদক আবদুল মালেক রতন,গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরী,নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জনাব মমিনুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশ এর নেতা শাহ আহমেদ বাদল, জেএসডি নেতা আতাউলকরিম ফারুক, গণফোরাম নেতা মোস্তাক আহমেদ প্রমুখ। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুররব তার বক্তব্যে বলেন, মিয়ানমার বিভিন্ন সময়ে নানা অজুহাতে বর্বরোচিত হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতনের মধ্যদিয়ে লাখো লাখো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকে পড়তে বাধ্য করছে। বর্তমানে এ সমস্যাতীব্র আকার ধারন করেছে। কোন কুটনৈতিক সমঝোতা, আনানকমিশনের তদন্ত রিপোর্ট কোন কিছুকেই তারা আমলে নিচ্ছেনা। এঅমানবিক ও উদ্ধত আচরণ থেকে মিয়ানমারকে বিরত করা ও বাংলাদেশে আশ্রয় নেয়া লক্ষ লক্ষ রোহিঙ্গা শরনার্থীকে তাদের বাস্তু ভিটায় ফেরৎ
যাওয়ার পথ নিশ্চিত করার জন্য মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘশান্তিরক্ষী বাহিনী প্রেরন করতে হবে। রব বলেন, এ বিষয়ে সরকারেরকুটনৈতিক তৎপরতায় ভ্রান্তি ও সীমাবদ্ধতা রয়েছে। সরকারকে অবিলম্বেতা কাটিয়ে উঠতে হবে। জেএসডি সাধারন সম্পাদক আবদুল মালেক রতন বলেন, রোহিঙ্গাইস্যুতে সৃষ্ট সমস্যা জাতীয় সংকটের রূপ নিয়েছে। এমতাবস্থায় দলীয়স্বার্থ চিন্তা ভুলে গিয়ে সরকারকে অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তোলারজন্য উদ্যোগ গ্রহন করতে হবে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...