শার্শায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঠিকাদার নিহত

প্রকাশঃ

Spread the love

যশোরের শার্শায় বাস চাপায় মিঠু হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মিঠু পেশায় একজন সহকারী ঠিকাদার।

আজ সোমবার বিকেলে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও যশোরের নাভারন হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী (পাবনা-জ-১১-০৫৯৯) একটি বাস হাড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল একটি রিকশাভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা লাগে। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মিঠুর মৃত্যু হয়। তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রিজের কাজ দেখতে আসছিলেন।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...