সন্দেহ জিনের বাদশা প্রতারক চক্রের দিকে লক্ষ্মীপুরে ২ সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ফারজানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ, তার মেয়ে জান্নাতুল মাওয়া ফাইজা (১১) ছেলে মাসুদুল হক ফাইয়াজ (৬) গত চার দিন থেকে নিখোঁজ রয়েছেন। প্রতারক চক্রের খপ্পরে পড়ে তারা নিখোঁজ রয়েছেন বলে ধারনা করছেন গৃহবধূর স্বামী কাজী ফয়সল আহমেদ।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লক্ষ্মীপুর শহরের শেখ রাসেল সড়কের অর্নি-রাহি প্লাজা নামের একটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এই ঘটনায় পরের দিন সোমবার (২৫ ডিসেম্বর) লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহবধূর স্বামী।

গৃহবধূর স্বামী কাজী ফয়সল আহমেদ দত্তপাড়া ইউনিয়ন নিকাহ রেজিস্টার্ড। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা মৃত মাসুদুল হকের ছেলে। ফারজানা আক্তার রামগঞ্জ উপজেলা ভাদুর গ্রামের মৃত মাওলানা সালাহ উদ্দিনের মেয়ে। ২০০৫ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। নভেম্বর মাসের ২৪ তারিখ থেকে তারা লক্ষ্মীপুর শহরের শেখ রাসেল সড়কে ওই বাসাতে ভাড়া থাকতেন।

স্বামী কাজী ফয়সল আহমেদ ধারনা করে বলছেন, গত ৫মাস আগে তার স্ত্রীকে কোন জিনের বাদশা বা অন্যকোন প্রতারক চক্র প্রলোভন কিংবা ভয় দেখিয়ে ৭ভরি স্বর্নালংকার নিয়ে যায়। এরপর থেকে ওই চক্র স্বামীসহ সন্তানকে মেরে ফেলবে এ ভয়ে আতংকে ছিল। এভাবে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে সে আমাকে এবং সন্তানদেরকে বাসা থেকে বের হতে বাধা দিত। এমন পরিস্থিতিতে স্ত্রীর চিকিৎসা ও সন্তানদের পড়ালেখার কথা ভেবে আমি লক্ষ্মীপুরে বাসা ভাড়া করে নিয়ে থাকছি। রোববার আমার অনুপস্থিতিতে ২ সন্তানকে নিয়ে বাসা থেকে বের হতে দেখেছেন প্রতিবেশীরা। এরপর থেকে তাদের আর খুজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্নস্থানে খুজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

গৃহবধুর বড় ভাই হেলাল উদ্দিন মোবাইল ফোনে বলেন, বোনের স্বামী নিখোজ হওয়ার বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তবে কি কারনে নিখোজ হয়েছে তা নিশ্চিত হতে পারি নি।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, প্রতারক চক্রের খপ্পরে পড়ে স্ত্রী ও ২ সন্তান নিখোজ রয়েছে মর্মে স্বামী কাজী ফয়সল আহমেদ সাধারন ডায়েরী করেছেন। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

0
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে...

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...