সরকারি স্কেলে বেতন পাবেন মডেল মসজিদের ইমাম-মোয়াজ্জিনরা

প্রকাশঃ

Spread the love

সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ সব মসজিদের খতিব ও ইমামরা জাতীয় স্কেলে বেতন-ভাতা পাবেন। একইভাবে বেতন পাবেন সংশ্লিষ্ট মসজিদের মোয়াজ্জিন ও খাদেমরাও।

বেতন স্কেলের একটি খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে মডেল মসজিদের খতিবদের জাতীয় বেতন স্কেলের অষ্টম গ্রেডে, ইমামদের নবম গ্রেডে, মোয়াজ্জিনদের ১৪তম গ্রেডে ও খাদেমদের ১৬তম গ্রেডে বেতনভাতার সুপারিশ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, সারা দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একনেকে অনুমোদন পাওয়া প্রকল্প প্রস্তাব অনুযায়ী মডেল মসজিদের খতিব ও ইমামসহ সবাই জাতীয় স্কেলে বেতনভাতা পাবেন।  সব মসজিদের নকশা একই রকম হবে। তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হবে। জেলা শহর ও সিটি করপোরেশনে এ ক্যাটাগরির ৬৮টি চারতলাবিশিষ্ট মডেল মসজিদে থাকবে লিফট-এসি।  বি ক্যাটাগরির মসজিদ হবে ৪৭৬টি। আর সি ক্যাটাগরির মসজিদ হবে ১৬টি, যেগুলো নির্মিত হবে উপকূলীয় এলাকায়।

তিনি আরো জানান, একজন খতিবের মূল বেতন একজন প্রথম শ্রেণির কর্মকর্তার সমান হবে। সঙ্গে স্থানভেদে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা পাবেন।

সূত্র জানায়, গত বছরের ৩ থেকে ৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে সৌদি বাদশাহর সঙ্গে আলোচনায় দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণের বিষয়টি তুলে ধরে সহযোগিতার প্রস্তাব করলে সৌদি আরব তাতে সম্মতি দেয়। সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী এই মডেল মসজিদের নকশা তৈরিসহ সামগ্রিক বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...