সানি লিওন অনুষ্ঠান করলে গণআত্মহত্যার হুমকি

প্রকাশঃ

Spread the love

সানি লিওন যদি অনুষ্ঠান করেন, তাহলে গণআত্মহত্যা ঘটবে ভারতের কর্নাটকে। ঠিক এই ভাষাতেই শুক্রবার হুমকি দিয়েছেন কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। পাশাপাশি বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন সেইসংগঠনের সমর্থকরা।

নতুন বছর শুরুর আগের রাতে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা সানি লিওনের। সেই ঘোষণার পর থেকেই নানা জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনার সদস্যরা। তাদের দাবি, সানির অনুষ্ঠান বাতিল না করলে আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ্য রাস্তায় গণআত্মহত্যার ঘটনা ঘটবে।

সেই সংগঠনের সম্পাদক হরীশ বলেন, ‘‘সানির অতীত ভাল নয়। ও যে সব পোশাক পরে সেটা আমরা সমর্থন করি না। আর এ সব অনুষ্ঠান পরিবারের সকলে দেখতে আসেন। তাঁদের সামনে এ ধরনের উদাহরণ তুলে ধরতে পারি না আমরা। সানি যদি শাড়ি পরে পারফর্ম করেন আমরা দেখতে যাব।
না হলে আত্মহত্যা করব। ’’

এ নিয়ে দ্বিতীয় বার সানির অনুষ্ঠানের বিরোধিতা করল কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। তাঁদের এই আচরণ বলিউডের বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে বলে খবর।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...