সালাহর হাতে আরেকটি স্বীকৃতি, আসছে আরও

প্রকাশঃ

Spread the love

কদিন আগেই জিতেছিলেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এবার মোহাম্মদ সালাহ পেলেন প্রিমিয়ার লিগের বর্ষসেরার খেতাবও। আজ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০২৪-২৫ মৌসুমের জন্য সালাহকে সেরা খেলোয়াড় ঘোষণা করেছে।

প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা হলেন সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সেরার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। দ্বিতীয় বর্ষসেরা হয়ে ম্যানচেস্টার সিটির দাপটও ভেঙেছেন সালাহ। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা পাঁচ মৌসুম বর্ষসেরা ছিলেন সিটির খেলোয়াড়েরা।

প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে বলা হয়েছে, ভোটাভুটিতে বর্ষসেরা হয়েছেন সালাহ। সাধারণ ফুটবল ভক্তদের পাশাপাশি একটি বিশেষজ্ঞ প্যানেল সেরা খেলোয়াড়ের ভোট দিয়েছেন। সালাহর সঙ্গে বর্ষসেরা হওয়ার লড়াইয়ে ছিলেন ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবার্চ, মরগান গিবস-হোয়াইট, আলেক্সান্দার ইসাক, ব্রায়ান এমবুয়েমো, ডেকলান রাইস ও ক্রিস উড।

কে কত ভোট পেয়েছেন জানানো না হলেও অন্যদের  তুলনায় বড় ব্যবধানেই এগিয়ে থাকার কথা সালাহর। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষ হতে চলা মৌসুমে লিভারপুলের হয়ে গোল করেছেন ২৮টি, করিয়েছেন আরও ১৮টি। ৩৮ ম্যাচের লিগে ৪৬টি গোলে অবদান এর আগে কেউ রাখেননি।

আগামীকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে লিভারপুল। এই ম্যাচে সালাহ দুটি গোলে অবদান রাখতে পারলে ভেঙে দেবেন প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড। প্রিমিয়ার লিগ ৪২ ম্যাচের থাকতে মৌসুমে ৪৭টি করে গোলে ভূমিকা রেখেছিলেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোল।

এবারের প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট আর বর্ষসেরা প্লেমেকার জেতার পথেও আছেন সালাহ। দ্বিতীয় সর্বোচ্চ গোল করা নিউক্যাসল স্ট্রাইকার আলেক্সান্দার ইসাকের চেয়ে ৫ গোলে এগিয়ে তিনি। আর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করা জন মারফির চেয়ে এগিয়ে ৬ ব্যবধানে।

মৌসুমের শেষ ম্যাচে ইসাক ও মারফি ৫ ও ৬ গোলের ব্যবধান কমাতে না পারলে সালাহ হবেন প্রিমিয়ার লিগ ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি একই মৌসুমে গোল্ডেন বুট, বর্ষসেরা প্লেমেকার এবং বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন।

দুর্দান্ত এক মৌসুম কাটানো সালাহ এরই মধ্যে এরই মধ্যে একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন। ২৪৪ গোল নিয়ে তিনি এখন লিভারপুলের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগের ১১তম সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শুরু করে এখন তিনি ১৮৫ গোলে পঞ্চম-সর্বোচ্চ গোলের মালিক। সামনে শুধু অ্যালান শিয়ারার (২৬০), হ্যারি কেইন (২১৩), ওয়েইন রুনি (২০৮) ও অ্যান্ড্রু কোল (১৮৭)।

ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিকও এখন সালাহ। পেছনে ফেলেছেন ১৮৪ গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোকে। আর প্রিমিয়ার লিগ ইতিহাসে থিয়েরি অঁরি, ক্রিস্টিয়ানো রোনালদো, নিমাঞ্জা ভিদিচ ও কেভিন ডি ব্রুইনার মতো তাঁরও বর্ষসেরা পুরস্কার এখন দুটি। এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে।

 

image_pdfimage_print

সর্বশেষ

ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) ‘প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে’। এমন...

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

0
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

বিদ্যুতের দাম বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে স্টিল শিল্প

0
বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় চরম অস্তিত্ব সংকটে পড়েছে দেশের আবাসন ও অবকাঠামো খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি স্টিল শিল্প।...

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। আজ...

বিরোধী রাজনৈতিক দলের ছোটরা মাদকাসক্ত কি না, সন্দেহ হয়: আলাল

0
সমালোচনা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের মুখের ও শরীরি ভাষা দেখে তারা মাদকাসক্ত কি না, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা...