সুইজারল্যান্ডে ‘বোরখা নিষিদ্ধ’, পরলেই লাখ টাকা জরিমানা

প্রকাশঃ

Spread the love

বোরখা পরে হাঁটা যাবে না রাস্তায়। এমনটি করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এই মর্মে নতুন ‘বোরখা বাতিল আইন’ আনতে চলেছে সুইজারল্যান্ড সরকার। প্রস্তাবিত ওই আইনে বলা হয়, মুখ ঢেকে সুইজারল্যান্ডের রাস্তায় বের হলে দিতে হবে ৯০০ পাউন্ড (প্রায় এক লাখ টাকা) জরিমানা।

ইতোমধ্যেই এই আইনের খসড়া পাঠানো হয় সুইজারল্যান্ডের পার্লামেন্টে। তবে নতুন আইনের খসড়া প্রস্তাবে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। খবর রয়টার্সের

সেখানে বলা হয়, কূটনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় স্থানে বা বিমানে পরা যাবে বোরখা। এর পাশাপাশি, স্বাস্থ্য সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হলেও মুখ ঢেকে রাস্তায় বের হওয়া যাবে। ২০২১ সালে বোরখা পরে রাস্তায় বের হওয়া বন্ধ করতে নির্দেশিকা জারি করেছিল সুইজারল্যান্ড প্রশাসন। ওই সময় থেকেই এই ইস্যুতে আইন তৈরির কথা ভাবা হয়েছিল। ইউরোপের বেশ কিছু দেশে ইতোমধ্যেই বোরখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

২০১১ সালে প্রথমবার আইন করে বোরখা নিষিদ্ধ করে ফ্রান্স। পরবর্তীক্ষেত্রে ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ড এবং বুলগেরিয়াতেও একই ধরনের আইন পাস করা হয়।  সুইজারল্যান্ডের জনসংখ্যার ৫ শতাংশ মুসলিম। তাদের অধিকাংশই তুর্কি, বসনিয়া এবং কোসোভো থেকে এসেছেন বলে দাবি সুইস প্রশাসনের। তবে ইরানের হিজাব আন্দোলনের আবহে নতুন এই আইন পাস করানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কট্টরপন্থীরা।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...