মূল্যস্ম্ফীতি ও মন্দার শঙ্কায় বিশ্বজুড়ে প্রযুক্তিপণ্যের বেচাকেনা তুলনামূলক কমেছে। এতে পণ্যের চাহিদা কমার পাশাপাশি নির্মাতাদের আয়ও কমেছে। সর্বশেষ প্রকাশিত হিসাবে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের মুনাফায় ভাটা পড়েছে। গত বছরের শেষ তিন মাসের হিসাবে গত আট বছরে সর্বনিম্ন মুনাফা করেছে কোম্পানিটি। বিশ্বব্যাপী মন্দায় সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়ছে ইলেকট্রনিক্স পণ্যে। চাহিদা কম থাকায় প্রযুক্তি জায়ান্টদের অনেকের ব্যবসায় লাভের অঙ্ক কমে গেছে। গত বছরের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) স্যামসাংয়ের রেকর্ড মুনাফা কমেছে। এ সময়ে কোম্পানিটির মুনাফা ৬৯ শতাংশ কমেছে, যা বিগত ৮ বছরের মধ্যে সবচেয়ে কম। পূর্বাভাসে স্যামসাং জানিয়েছে, বিদায়ী বছরের শেষ তিন মাসে তাদের অপারেটিং মুনাফা প্রায় ৩.৪ বিলিয়ন ডলার কমেছে।
স্যামসাংয়ের মুনাফায় ভাটা
প্রকাশঃ
সর্বশেষ
এক দশক পর মিশরে শি জিনপিং
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...
এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...
হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...
কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...








