হোয়াটসঅ্যাপে এলো সেলফ চ্যাট ফিচার

প্রকাশঃ

Spread the love

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার আনে মেটার মালিকানাধীন ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমটি। এরই ধারাবাহিকতায় এলো নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে সেলফ মেসেজ করা যাবে। ফেসবুক মেসেঞ্জারেও এই ফিচারটি উপলব্দ।

এই ফিচারের মাধ্যমে টেক্সট ড্রাফট করে আপনার নিজের নামের চ্যাট বক্সে রাখতে পারবেন। পাশাপাশি অডিও নোট, ভিডিও লিংক বা অন্যান্য ছবিও জমা রাখতে পারবেন সেলফ চ্যাটে।

শুরুতে ফিচারটি বেটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

সেলফ চ্যাট করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, অ্যাপ আপডেটের মাধ্যমে নতুন ফিচার উপভোগ করা যাবে।

অ্যানড্রয়েড গ্রাহকরা প্লে স্টোর ও আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ আপডেট করে নিন। এবার চ্যাট লিস্ট ওপেন করে নিউ চ্যাট আইকন সিলেক্ট করলে কনট্যাক্ট লিস্টে নিজের নাম দেখতে পাবেন। নিজের নম্বর সিলেক্ট করে মেসেজ পাঠাতে পারবেন।

appদ্রুত নোট সেভ করে রাখার এই ফিচার কাজে আসবে। একই সঙ্গে কোনও ছবি অথবা ভিডিও ভবিষ্যতের জন্য সেভ করতেও কাজে আসবে এই ফিচার। নিজের জন্য ভয়েস নোট সেভ করে রাখতে চাইলেও তা করা যাবে এই ফিচার ব্যবহার করে। এমন কি চাইলে লেখা যাবে পার্সোনাল ডাইরি।

এক কথায় নোট নেওয়ার অ্যাপ হিসাবে হোয়াটসঅ্যাপকে প্রতিষ্ঠা করবে এই ফিচার। যেহেতু মোবাইল ছাড়াও কম্পিউটার থেকেও কাজ করে এই মেসেজিং অ্যাপ তাই বিভিন্ন ডিভাইসের মধ্যে ফাইল শেয়ারিং ও নোট নিতে এই ফিচার ব্যবহার করা যাবে।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...