৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে লড়বে ওয়েলস

প্রকাশঃ

Spread the love

দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপ মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে ওয়েলস। ১৯৫৮ সালের কোয়ার্টার ফাইনাল খেলা দলটি এরপর অপেক্ষা করেছে পাঁচ যুগেরও বেশি সময়। তাই এমন এক ইতিহাসের জন্য সেরা দলই বেছে নিয়েছেন কোচ রব পেইজ। যে দলের তারকা ফুটবলার গ্যারেথ বেলের দিকে একটু বেশিই নজর থাকবে ভক্তদের।

ওয়েলসের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গ্যারেথ বেলের। ১০৮ ম্যাচে তিনি করেছেন ৪০ গোল। পায়ের ইনজুরিতে বেশ কিছুদিন দলের বাইরে থাকলেও গত শনিবার নিজ ক্লাব লস অ্যাঞ্জেলসের হয়ে মাঠে ফেরেন তিনি। দলের এমএলএস কাপ জয়ে গোল করে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ওয়েলসের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

ওয়েন হেনেসি (নটিংহ্যাম ফরেস্ট), ড্যানি ওয়ার্ড (লেস্টার সিটি), অ্যাডাম ডেভিস (স্টোক সিটি)

ডিফেন্ডার

নিকো উইলিয়ামস (নটিংহ্যাম ফরেস্ট), বেন ডেভিস (টটেনহ্যাম হটস্পার), বেন কাবাঙ্গো (সোয়ানসি সিটি), জো রোডন (টটেনহ্যাম হটস্পার), ক্রিস মেফাম (বোর্নমাউথ), ইথান অ্যামপাডু (স্পেৎসিয়া/চেলসি), ক্রিস গান্টার (এএফসি উইম্বলডন), কনর রবার্টস (বার্নলি), টম লকইয়ার (লুটন টাউন)

মিডফিল্ডার

অ্যারন রামজি (নিস), জো অ্যালেন (সোয়ানসি সিটি), হ্যারি উইলসন (ফুলহ্যাম), জো মরেল (পোর্টসমাউথ), ডিলান লেভিট (ডান্ডি ইউনাইটেড), রুবিন কলউইল (কার্ডিফ সিটি), জনি উইলিয়ামস (সুইন্ডন টাউন), ম্যাথু স্মিথ (মিল্টন কিনস ডনস), সোরবা থমাস (হাডার্সফিল্ড টাউন)

ফরোয়ার্ড

গ্যারেথ বেল (লস অ্যাঞ্জেলেস), ড্যান জেমস (ফুলহ্যাম/লিডস ইউনাইটেড), কিফার মুর (বোর্নমাউথ), মার্ক হ্যারিস (কার্ডিফ সিটি), ব্রেনান জনসন (নটিংহাম ফরেস্ট)।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...