৭মার্চের ভাষনের স্বীকৃতিতে কমলনগরে আনন্দ শোভাযাত্রা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়া উপলক্ষে কমলনগর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ্যাসিলেন্ড অজিত দেব, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নুরুল আমিন, সাধারন সম্পাদক এডভোকেট একেএম নুরুল আমিন রাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পরে সকাল ১০টায় মাদ্রাসার প্রাঙ্গন থেকে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীমুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে মাধ্যমে আনন্দ শোভাযাত্রা বের হয়ে। আনন্দ শোভাযাত্রা শেষে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৭ই মার্চের ভাষন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও বেলা ১২টায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের ওপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা, কুইজ ও সাধারন জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...