লক্ষ্মীপুরে কালভার্ট ভেঙে যোগাযোগ বন্ধ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাংলাবাজার থেকে খায়ের হাট সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় উপজেলার মধ্যে গত তিনদিন যাবত্ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ইউনিয়নের প্রায় ১০ গ্রামের জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। গত মঙ্গলবার বিকালে সড়ক দিয়ে একটি মালবাহী বড় ট্রাক পার হয়ে গেলে মিয়ার বাড়ির সামনের কালভার্টটি হঠাত্ ভেঙে যায়। এলাকাবাসী জানান, বামনী ইউনিয়নের বাংলাবাজার থেকে খায়ের হাট সড়কের মিয়ার বাড়ির সামনের দুপাশে খালে ক্যানেল মিলিত হয়েছে। এ খালের উপরে নির্মিত পুরনো কালভার্টটি সংস্কারের অভাবে কিছুদিন আগে কিছু অংশ ধসে যায়। সর্বশেষ কালভার্টের উপর দিয়ে একটি মালবাহী ট্রাক পারাপার হতে গিয়ে তা ভেঙে পড়ে। ফলে এ সড়ক দিয়ে যাতায়াতকারী ট্রাক, হিউম্যান ও সিএনজি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে গত তিনদিন ধরে ইউনিয়নের ১০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা শহরে এ সড়ক দিয়ে চলাচলের সুযোগ না থাকায় তাদেরকে অতিরিক্ত প্রায় পাঁচ কি.মি. ঘুরে যেতে হচ্ছে। এতে তাদের খরচ ও ঝুঁকি দুটোই বাড়ছে। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূইয়া জানান, কালভার্টটি খারাপ থাকায় সংস্কারের জন্য আরও একমাস আগে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ওই সময় কালভার্টটি পুনর্নির্মাণের জন্য আবেদন করেছি। তবে ভেঙে পড়ার বিষয়টি আমাদের কেউ জানায়নি। এখন অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...