সুয়েজ খালে আবারও জাহাজ আটকে গেল

প্রকাশঃ

Spread the love

বিশ্ব বাণিজ্যের সবচেয়ে ব্যস্ততম সুয়েজ খালে আবারও আটকে গেল জাহাজ। ৮২৮ ফুট দীর্ঘ জাহাজটি সুয়েজের সরু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

বুধবার খালের সরু পথে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।

জানা যায়, যাতায়াতের সময় খালের দক্ষিণ ভাগের সরু অংশে আটকে পড়ে সিঙ্গাপুর ভিত্তিক অ্যাফিনিটি ফাইভ। পেছনে তৈরি হয় আরও কয়েকটি জাহাজের লাইন। ৫টি টাগ বোট দিয়ে বড় ধরনের জটিলতা ছাড়াই সরিয়ে নেয়া হয় জাহাজটি। আটকে যাওয়া অ্যাফিনিটি ফাইভ পর্তুগালে মালামাল নামিয়ে সৌদি আরবের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে নৌযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার্স ট্র্যাকারস।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের মার্চের শেষে সুয়েজ খালের সরু পথে আড়াআড়ি আটকে পড়েছিল পণ্যবাহী জাহাজ ‘এভার গিভেন’। তখন খালের দু’পাশে তৈরি হয় ৩০০ নৌযানের জট।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...