জাতীয় ধারাভাষ্যের মঞ্চে রাজীবপুরের পলাশ

প্রকাশঃ

Spread the love

সাব্বির মামুন,কুড়িগ্রাম প্রতিনিধি:
ভাবুন আপনি খেলা দেখছেন কিন্তু কোনো ধারাভাষ্য নেই তাহলে কেমন হবে? নিশ্চয়ই আপনার বুঝতে বাকী নেই। অর্থাৎ ধারাভাষ্য একটি শিল্প যা কোনো খেলাকে আরও উপভোগ্য ও প্রানবন্ত করে তোলে। আর এই মহান দায়িত্ব পালন করে ধারাভাষ্যগণ।

সম্প্রতি জাতীয় মিডিয়ার হয়ে এই প্রথম দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদরের সবুজবাগ গ্রামের শাহ্ মোয়াজ্জেম হোসাইন পলাশ। বাংলাদেশ বেতারে অনুষ্ঠিত হয়ে যাওয়া এক প্রতিদ্বন্দ্বীপূর্ণ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন।

এসম্পর্কে পলাশের মতামত জানতে চাইলে তিনি বলেন,অষ্টম শ্রেণী থেকেই রাজীবপুরসহ বিভিন্ন উপজেলায় ধারাভাষ্য ও অনুষ্ঠান উপস্থাপনা করতাম।সে-সময় বাংলাদেশ বেতার বা বিটিভিতে চৌধুরী জাফরুল্লাহ শরাফত, খোদাবক্স মৃধাসহ গুনী ধারাভাষ্যকারদের ধারাভাষ্য শুনতাম।

কিন্তু ভাবিনি আমিও কখনও বাংলাদেশে বাংলা ধারাভাষ্যের অন্যতম এই শীর্ষ স্থানটিতে ধারাভাষ্য দেব। আলহামদুলিল্লাহ, রাষ্ট্রীয় মিডিয়ার আহবানে জাতীয় মাইক্রোফোনে ধারাভাষ্য  দেব এটা ভাবতেই এক অন্যরকম অনুভূতি কাজ করছে। যারা দোয়া ও সাহস যুগিয়েছেi তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবাগত এই জাতীয় ধারাভাষ্যকার। শাহ্ মোয়াজ্জেম হোসাইন পলাশ রফিকুল ইসলাম ও আঞ্জুমান আরা বেগমের বড় সন্তান। এছাড়াও আসমাউল হুসনা (শাপলা) নামের তার একটি বোনও রয়েছে।তিনি সবার কাছে দোয়ার দরখাস্ত করেছেন।

তবে তার এমন অর্জনে আনন্দের জোয়ার বইছে উপজেলার খেলোয়াড় থেকে শুরু করে তরুন-তরুনীদের মনে।তারা বলছেন,আমরা সত্যিই আজ অনেক আনন্দিত আমাদের এলাকা থেকে এই প্রথম কেউ জাতীয় ধারাভাষ্যে। পলাশের বাবা-মা বলছেন,ছোট বেলা থেকেই ওর এটার প্রতি অনেক নেশা ছিলো। কোনো বাঁধা দিয়েই আটকানো যেতো না,কোনো অনুষ্ঠান বা খেলা হলেই ছুটে যেতো, আবার মাঝে মাঝে লোকজন বাসায় এসে ডেকে নিয়ে যেতো। ও আজ এমন জায়গায় যাবে আমরা কখনও ভাবিওনি। আমরা আজ অনেক আনন্দিত। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...