বুধবার টুইটারে এডিট ফিচার আসছে

প্রকাশঃ

Spread the love

মাইক্রোব্লগিং সাইট টুইটারে আসছে টুইট এডিট ফিচার। আগামী বুধবার এই ফিচার কিছু ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে ব্লু সাবস্ক্রাইবারদের জন্য এই এডিট বাটন নিয়ে আসবে টুইটার। এই ব্লু সাবস্ক্রাইবার সার্ভিস বর্তমানে নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে।

এই সার্ভিসের সুবিধা হল এখানে অ্যাড-ফ্রি প্রিমিয়াম ফিচার্স পাওয়া যায়।

জানা যায়, এই ফিচার টুইটের পাশে একটি আইকন, টাইমস্ট্যাম্প এবং লেবেলের মাধ্যমে শো হবে। যা দেখে অন্যরা বুঝতে পারবেন যে, টুইটটি এডিট করা হয়েছে।

পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, টুইটার বুধবার থেকে শুরু হওয়া টুইট বাটনের পরীক্ষা শুরু করতে পারে। টুইটার ব্যবহারকারীরা টাইপিং এবং ব্যাকরণগত ত্রুটিগুলো ঠিক করার জন্য বছরের পর বছর ধরে এডিট বাটন নিয়ে আসার দাবি জানাচ্ছিলেন। এই মাসের শুরুর দিকে টুইটার প্রথম একটি অভ্যন্তরীণ দলের সাথে টুইট সম্পাদনা ফিচারের জন্য একটি ছোট পরীক্ষা ঘোষণা করে।

টুইটার জানায়, তারা জানে যে ব্যবহারকারীরা কীভাবে ফিচারটির অপব্যবহার করতে পারে। তার জন্যই ইচ্ছাকৃতভাবে প্রাথমিক পর্যায়ে কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার উন্মুক্ত করা হচ্ছে। প্রথমে নির্দিষ্ট একটি দেশে এটি চালু করা হবে, কীভাবে ব্যবহারকারীরা বিষয়টি গ্রহণ করছে সবকিছু পর্যবেক্ষণ করার পর বাকি ব্যবহারকারীদের কাছে এটি নিয়ে আসা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...