ফোন চার্জের সময় যে ৫টি কাজ ভুলেও করবেন না

প্রকাশঃ

Spread the love

ফোন চার্জের সময় সামান্য কিছু ভুল আপনার ফোনের জন্য হতে পারে মারাত্ম ক্ষতির কারণ। অনেকেই না জেনে করে ফেলেন এই কাজ। জেনে নিন কোন কাজগুলো চার্জ দেওয়া অবস্থায় ভুলেও করবেন না।

১০০% চার্জ দেওয়া

বেশিরভাগ ব্যবহারকারী প্রথম যে ভুলটি করেন, তা হল ফুল চার্জিং। কিছু ব্যবহারকারী তাদের স্মার্টফোন সম্পূর্ণভাবে চার্জ করেন, এটি উচিত নয়। স্মার্টফোন সবসময় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত। এর সাহায্যে শুধু ফোনের ব্যাটারির স্বাস্থ্যই ভালো থাকবে না, স্মার্টফোনও দীর্ঘক্ষণ সমস্যহীন থাকবে।

গেম খেলার সময় চার্জ দেওয়া

আরেকটি ভুল যা আপনার ফোনের আয়ু কমিয়ে দিতে পারে তা হল গেম খেলার সময় স্মার্টফোন চার্জ। যুবকদের মধ্যে এই প্রবণতা প্রায়শই দেখা যায়। এ কারণে স্মার্টফোনের প্রসেসরের ওপর চাপ অনেক বেশি বেড়ে যায়, যে কারণে ব্যাটারি গরম হওয়ার সমস্যা দেখা যায়। এতে আপনার ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

ডুপ্লিকেট চার্জার ব্যবহার করা

আপনি যদি আপনার স্মার্টফোন চার্জ করার জন্য একটি ডুপ্লিকেট চার্জার ব্যবহার করেন, তবে এই অসাবধানতার জন্য আপনার ক্ষতি হতে পারে। এতে ফোনের ব্যাটারি লাইফ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও একই সঙ্গে স্মার্টফোনও নষ্ট হয়ে যেতে পারে।

চার্জিং ক্ষমতা অনুযায়ী চার্জার ব্যবহার না করা

যদি আপনার স্মার্টফোন ফাস্ট চার্জিং সাপোর্ট না করে, তাহলে এতে ফাস্ট চার্জার ব্যবহার করবেন না, এটি করা খুবই বিপজ্জনক হতে পারে। এর ফলে ফোনের ব্যাটারি গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। এ ছাড়াও আপনার স্মার্টফোনে আরও কিছু সমস্যা হতে পারে।

ঘন ঘন চার্জ

স্মার্টফোনটি ব্যবহার করার পরেই সঠিকভাবে চার্জ হতে দিন। আপনি যদি বারবার স্মার্টফোনের চার্জিং বন্ধ করে আবার চার্জে রাখেন, তাহলে তা ফোনের প্রসেসরের ওপর বিরূপ প্রভাব ফেলে। যা আপনার ফোনের কর্মক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলবে।

image_pdfimage_print

সর্বশেষ

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

0
এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।   চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের...