নরসিংদীতে অপহরণের ঘটনায় ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন।

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর দাখিল পরীক্ষার্থী সিফাত (১৭) ও তার বন্ধু ইতি আক্তার (১৬) কে অপহরণের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী জেলার পলাশ উপজেলার ইছাখালী (পূর্বপাড়া) এলাকার তামজিদ মিয়া, জয়পুরা এলাকার মানিক মুখা, নাঈম মৃধা ,খাসহাওলা এলাকার আফসার মিয়া ও শিবপুর থানার দক্ষিণ সাধারচর এলাকার তৈয়বুর করিম। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন জানান, দাখিল পরীক্ষা শেষে ইছাখালী দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে কথা বলছিলেন দুই শিক্ষার্থী সিফাত ও ইতি। এ সময় কিশোর গ্যাং এর ৫ সদস্য তাদের দুজনকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলে। এ সময় তারা জোরপূর্বক ওই দুই শিক্ষার্থীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫ হাজার টাকা দাবি করে এবং নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও বই ছিনিয়ে নেয়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সিফাতকে মোটর সাইকেলে ও ইতি আক্তারকে বিভাটেকে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে থাকে।

তিনি আরও জানান, পলাশ থানাধীন সরকারচর মোড়ে গজারিয়া ইউনিয়ন বিট পুলিশের চেকপোস্টে পৌঁছলে দুই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ ও পরীক্ষার্থীদের নিকট থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সিফাতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...