সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.১ শতাংশে দাঁড়িয়েছে

প্রকাশঃ

Spread the love

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চলতি বছর সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১ শতাংশ। যা গত আগস্টে ছিল ৯ দশমিক ৫ শতাংশ। সে হিসেবে চলতি বছর আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে সর্বোচ্চ। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানান, দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আগস্ট মাসে মূল্যস্ফীতি ২.৫ শতাংশ পয়েন্টের মতো বেড়ে ৯.৫ শতাংশে উঠেছিল। সেপ্টেম্বরে তা কমে ৯.১ শতাংশে নেমে এসেছে। আনুষ্ঠানিকভাবে মূল্যস্ফীতির এ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

তিনি জানান, সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর আর কখনও এ সূচক ৯ শতাংশের ওপরে ওঠেনি। তবে এখন পর্যন্ত সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সেপ্টেম্বর ও আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

গত ৫ আগস্ট সরকার জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। এর আগে বাংলাদেশের ইতিহাসে এক লাফে জ্বালানি তেলের দাম এত বাড়ানো হয়নি। তখন থেকেই আগস্টে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা করা হয়।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...