রাস্তাঘাটের দুরবস্থা: জনসাধারণের চরম ভোগান্তি 

প্রকাশঃ

Spread the love
সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারী, রাজিবপুর টু ঢাকা মহাসড়কের দিকে তাকালেই বোঝা যায় বর্তমান রাস্তাঘাটের কি বেহাল দশা। রাস্তাটির  দুরবস্থার কারণে যাত্রীরা নাজেহাল হচ্ছে প্রতিনিয়ত। সড়কটি বর্তমান ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে সীমাহীন ভোগান্তি নিয়ে। রাস্তাটি মেরামতের জন্য দীর্ঘসময় জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
রৌমারী রাজিবপুর -ঢাকার রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অপেক্ষায় থাকলেও তা সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আসেনি। রাস্তা ভাঙাচোরা কারণে  রৌমারী থেকে ঢাকা যেতে অন্তত দ্বিগুণ সময় লাগে পৌঁছাতে। এতে ঘর থেকে সময় ধরে বেরুলে নির্ধারিত সময়ে গন্তব্যেস্থলে পৌঁছানো হয়ে পড়ে অসম্ভব।
ভাঙাচোরা এবং অপ্রশস্ত রাস্তার কারণে অধিকাংশ সময়ে যানজটে কবলে পড়তে হয়। প্রচন্ড ধুলাবালির দ্বারা ফুসফুস আক্রান্ত হয় আর মাত্ররিক্ত ঝুঁকিনির ফলে শারীরিক ও মানসিক ভাবে কর্মস্পৃহা হারিয়ে ফেলে অনেকে।
রাজিবপুর থানা শাখার শ্রমিক ইউনিয়নের সভাপতি করির হোসেন বলেন, রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ভোগান্তি পড়েছেন জনসাধারণ। সরকারের কাছে আকুল আবেদন করি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যাতায়াতের উপযোগী যেন করা হয়।
স্থানীয় ভুক্তভোগী মানুষেরা বলেন, এই রাস্তার খারাপ থাকার কারণে আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। একদিকে অসনীয় যানজটে সৃষ্টি হচ্ছে আর প্রতিনিয়ত হচ্ছে সড়ক দুর্ঘটনা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দাবি জানাচ্ছি দ্রুত বিষয়টির ওপর নজর দিয়ে দুর্ভোগ নিরসনের ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য বিষয়ে স ও জ বিভাগের, কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী জনাব নজরুল ইসলাম বলেন, ভারী বর্ষনের কারণে রাস্তার কাজ করার সমস্যা বলে ঠিকাদার প্রতিষ্ঠান সময়িক ভাবে স্থগিত করে রেখেছেন। তবে খুব শ্রীঘ্রই কাজ শুরু করা হবে।
image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...