বাল্যবিয়ে বন্ধ, মুচলেকায় রক্ষা কনের বাবা

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী এ আদেশ দেন।

তিনি জানান, উপজেলার পাটপাশা-বালিয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতারের নির্দেশে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়ের অভিভাবকে অবহিত করা হয়। এরপর বয়স ১৮ না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন বাবা।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবীকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...