সেবা নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গণশুনানি

প্রকাশঃ

Spread the love

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবা নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৬ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান, ব‍্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, উৎপাদনকারী, বিনিয়োগকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব‍্যবসায়ী, ভোক্তা, সংশ্লিষ্ট সমিতি, চেম্বারগুলোর অংশগ্রহণে এই গণশুনানি হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অধিদফতরের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়েছে, গণশুনানিতে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সেবা প্রদান নিয়ে শুনানি হবে।

ভোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করার প্রত্যয়ে শুরু হওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে, ভেজাল পণ্য বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে সংস্থাটি।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...