সাধারণ মানুষের রোগশোকের একমাত্র অবলম্বন রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স: আনোয়ার খান এমপি

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীকে নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে হবে। রোগীদের সেবাদানের ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হতে হবে। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এই অঞ্চলের সবচেয়ে বড় এবং নির্ভরতার প্রতীক। সাধারণ মানুষের রোগশোকের একমাত্র অবলম্বন। তাই সেবার মান উন্নত করার ওপর আরও মনোযোগী হওয়া দরকার। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা যাতে হাসপাতালে এসে কোন ধরনের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এমপি।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নোয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন।

এমপি আনোয়ার খান আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। তৃণমূলের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধ পরিকর।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. গুনময় পোদ্দারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা তোছাদ্দেক হোসেন মানিক মাল, কাউন্সিলর মেহেদী হাসান শুভ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দন খান, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, রামগঞ্জ সরকারী হাসপাতালের ডাঃ মোহাম্মদ সাইফুল আমিন, পরিসংখ্যানবীদ মোঃ গিয়াস উদ্দিন মানিক, ষ্টোরকিপার মোঃ কামাল হোসেন, নার্সিং সুপারভাইজার সাবিত্রী দেবী, সিনিয়র ষ্টাফ নার্স মোছাঃ সুলতানা জাহান, অফিস সহায়ক মোঃ সৈয়দ আহম্মেদ প্রমূখ।

সভার শুরুতে কোভিড-১৯ দ্বিতীয় ঢেউয়ের সময়ে আনোয়ার খান এমপি’র নিজ উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেট্রেটর, পালস্ অক্সিমিটার, মাক্স, গ্লাভস সরবরাহ, সেল কাউন্টার মেশিনসহ সকল ধরনের সহযোগিতা করায় উপস্থিত সকলেই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার খান এমপিকে ধন্যবাদ জানান। পরে সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে নার্স সংকট সমস্যা সমাধান, এক্সরে মেশিন, রেডিও গ্রাফার ও ২০জন নার্সসহ সংশ্লিষ্ট সকল কার্যালয়ে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের আবেদন জানান হয়। এছাড়া ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে হাসপাতালের পরিদর্শন করেন এমপি।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...