গোপালপুর থেকে মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু

প্রকাশঃ

Spread the love

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ও ঢাকার দোহারের মৈনটঘাটের মধ্যে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে লঞ্চ চলাচলের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (বন্দর ও ট্রাফিক) এ কে এম আরেফুদ্দিন।

এদিন বেলা পৌনে বারোটার দিকে মৈনট ঘাট হতে যাত্রী নিয়ে পরীক্ষামূলক ভাবে গোপালপুর ঘাটের উদ্দেশে দোহার ওয়াটার সার্ভিস নামের একটি লঞ্চ ছেড়ে আসে। লঞ্চটি সারে বারোটার দিকে গোপালপুর ঘাটে এসে পৌঁছায়।
দীর্ঘদিনের কাঙ্খিত এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় ঘাটের দুই পাড়ে উৎসুক জনতা ভিড় জমায়।
অভিযোগর বিষয়ে জানতে পেরে অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিন উপস্থিত যাত্রীদের ভাড়া ফেরত প্রদানসহ সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এছাড়া আজকের পর হতে বিআইডব্লিটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ায় লঞ্চ চলাচলের নির্দেশ প্রদান করেন তিনি।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. এনামুল হক ভুইয়া, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি (মাওয়া জোন) এর সভাপতি বি এম আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমূখ/

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা কবির ত্রপা বলেন, লঞ্চ চালুতে এ এলাকার মানুষের ঢাকা যাতায়াত অনেক সহজ হবে। এ পথে কম সময়ে কম ভাড়ায় সহজে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণের বিষয়টি প্রশাসনের নজরদারিতে থাকবে।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...