ফরিদপুরে পদ্মা নদীতে ড্রেজার চালনার দায়ে লাখ টাকা জমিরানা

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রান উপজেলা পদ্মা নদীর চরঝাউকান্দা ইউনিয়নের উত্তর চর নবাবগঞ্জ মৌজার জলমহালের তলদেশ থেকে বলগেইট সংযুক্ত বড় ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করার দায়ে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

অর্থদন্ড প্রাপ্ত ড্রেজার মালিক হলেন-পার্শ্ববতী দোহার উপজেলার দিঘিনগর গ্রামের তারা মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে পদ্মা নদীর ওই জলমহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানের অন্যান্যরা হলেন-চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।
জানা যায়, উপজেলার পদ্মা নদীর ওইসব জলমহালে চরাঞ্চলের প্রভাবশালী রাশেদ চৌকদার, জিল্লু চৌকদার, বাসার মুন্সি ও ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন মিলে দীর্ঘদিন ধরে বলগেইট ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রমরমা ব্যাবসা করে চলছিল।

এতে আশপাশের ফসলী জমি সহ চরটি পদ্মার ভাঙনের কবলে পড়লেও দেখার কেউ ছিল না। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পদ্মা নদীর ওইসব জলমহালে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করেন এবং নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেন।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...