নিহত রাবি শিক্ষার্থীর জানাজায় শিক্ষক-শিক্ষার্থীদের ঢল

প্রকাশঃ

Spread the love

শহীদ হবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের জানাজা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেক) মর্গ থেকে বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে জানাজার জন্য লাশটি আনা হয়। পরে কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ফাহিম মাহমুদের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে মাহমুদের লাশ তার বড় ভাই গোলাম সাব্বির শাকিলের কাছে হস্তান্তর করা হয়।

এরপর সকাল সাড়ে ৯টায় মরদেহের দাফন কাজ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে মরহুমের গ্রামের বাসা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। তার নিজ এলাকায় স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে শিক্ষার্থীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

গত বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে রামেকের মূল ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ দাবি জানান। এসময় দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে যারা হাত তুলেছে তাদের বহিষ্কারে এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আন্দোলনে শিক্ষক ছাড়াও হাজারো শিক্ষার্থী অংশ নেন।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...