আকাশে ভিনগ্রহীদের উড়ন্ত যান, রহস্য খুজঁতে নাসার কমিটি গঠন

প্রকাশঃ

Spread the love

প্রশান্ত মহাসাগরের উপরে উড়ছে ভিনগ্রহীদের যান। যাকে বলা হচ্ছে ইউএফও। এই যান নাকি একাধিক বৈমানিক চাক্ষুষ করেছেন। তাই ভিনগ্রহীদের যানের রহস্যভেদ করতে মাঠে নেমেছে নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ।

নাসা ১৬ সদস্যের একটি বিশেষ টিম তৈরি করা হয়। বিভিন্ন বিভাগের গবেষকদের নিয়ে তৈরি সেই টিম খতিয়ে দেখবে বিমানচালকদের দাবি ও পর্যবেক্ষণের সত্যতা। হয়ত তাতেই এতদিনকার রহস্য উন্মোচন হবে।

টুইট করে নাসা জানায়, যারা ইউএফও স্বচক্ষে দেখেছেন বলে দাবি করছেন, তাদের নিয়ে আমরা ১৬ সদস্যের একটা টিম তৈরি করেছি। আকাশে উড়ন্ত অজানা বস্তু আসলে কী, সেই রহস্য ভেদ করতে পৃথকভাবে কাজ করবে এই টিম। ২৪ অক্টোবর থেকে নয় মাসের জন্য কাজ শুরু হবে। আশা করি, অজ্ঞাত বস্তুগুলোকে এবার চিহ্নিত করা সম্ভব হবে।

মাস দুয়েক ধরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশপথে এমন ইউএফও দৃশ্যমান হচ্ছে। তা ধরা পড়ছে গবেষকদের রাডারে। বিশেষত সাউথওয়েস্ট ও হাওয়াইয়ান এয়ারলাইন্সের একাধিক বিমান তার সাক্ষী। একই দাবি জানাচ্ছেন একাধিক পাইলট।

যাত্রীবাহী বিমানের চালক ছাড়াও রহস্যের ইঙ্গিত পেয়েছেন মার্কিন সেনাবাহিনীর বিমান চালকরাও। মার্কিন নৌবাহিনীর পক্ষে ডেপুটি ডিরেক্টর স্কট ব্রে বলছেন, ২০০০ সালের পর থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য যেসব জায়গা, সেই অঞ্চলেই বেশি এ ধরনের অজানা উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের শেষ নেই। তার আসল পরিচয় জানতে কম গবেষণা হয়নি। তাতেও রহস্য উন্মোচন করা যায়নি। এখন নাসার তৈরি নতুন দল ইউএফও’র উৎস সম্পর্কে জানার চেষ্টা করবে।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...