রামগঞ্জ উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্ময় সভা স্থগিত

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলা পরিষদের পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৭অক্টোবর) দুপুরে চলতি মাসের মাসিক উন্নয়ন সমন্বয় সভা স্থগিত করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী অনুস্থিত থাকার কারনে ইউপি চেয়ারম্যানদের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা এ সভা স্থগিত করেন। এ ছাড়াও ইউপি চেয়ারম্যানরা উন্নয়ন কাজে তাঁদের সাথে সমন্বয় না করার অভিযোগ ও এডিপির ৭৪লাখ টাকা ফেরত যাওয়ার কারন তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহনের দাবী তুলে গত আগষ্ট,সেপ্টেম্বর মাসের সভার রেজুলেশনে স্বাক্ষর করেননি।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি অনুযায়ী আজ বুধবার ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মাসিক আইন শৃংখলা সভা শেষে মাসিক সমন্বয় সভা শুরুতে ইউপি চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সভার সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের অনুস্থিতির বিষয়টি জানতে চান এবং আজকের সভা স্থগিতের দাবী জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা স্থগিত করে দেন।

দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান বিগত চার বছর যাবত এডিপি, জাইকা ও বিশেষ উন্নয়ন বরাদ্ধের অর্থ ব্যয়ে ইউপি চেয়ারম্যানদের সাথে কোন সমন্বয় করেননি। গত ২০২১-২২ অর্থ বছরের এডিপি ৭৪ লাখ টাকা উপজেলা চেয়ারম্যান বেআইনি ভাবে নিজের একাউন্ডে রাখে। পরে ওই উন্নয়নের ওই টাকা সরকারী খাতে ফেরত যায়। এতে রামগঞ্জবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়। এজন্য আজকের সভায় সকল ইউপি চেয়ারম্যানরা এসব বিষয় উপস্থাপনের কথা জানতে পেরে তিনি কাউকে না জানিয়ে সভায় উপস্থিত হয়নি। এ জন্য সভা স্থগিত করা হয়েছে। এ ছাড়াও আমরা ইউপি চেয়ারম্যানরা পূর্বের আগস্ট ও সেপ্টেবর মাসের সভার রেজুলেশনে স্বাক্ষর করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, মাসিক উন্নয়ন সমন্বয় সভার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনুস্থিত থাকার কারনে উপস্থিত সদস্যদের সিন্ধান্ত অনুযায়ী সভা স্থগিত করা হয়েছে। চেয়ারম্যান অনপুস্থিত থাকার বিষয় আমাকে কিছ’ বলেননি,তবে শুনছি ওনি অসুস্থ।
উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চেীধুরীর মোবাইলে কল দিলে ওনার স্ত্রী রিসিভ করে জানান, চেয়ারম্যান অসুস্থ অবস্থায় ঢাকায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...