প্রেস কাউন্সিল পুরস্কার পাওয়ায় রায়পুরে বর্ণাঢ্য র্যালী

প্রকাশঃ

Spread the love

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তর প্রেস কাউন্সিল পদক-২০২২ লাভ করায় বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যুগান্তরের রায়পুর প্রতিনিধি তাবারক আজাদের আয়োজনে সোমবার দুপুরে পৌর এলাকায় এ র‌্যালি এবং পথ সভা করা হয়েছে।

এতে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা, স্বজন সমাবেশের সদস্যগন, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

যুগান্তরের রায়পুর প্রতিনিধি তাবারক হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ, ওসি তদন্ত জাহাঙ্গির আলম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালি, সাধারন সম্পাদক এম আর সুমন, সাবেক সভাপতি মাহবুব আলম মিন্টু, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় দেব চন্দ্র নাথ, যায়যায়দিন প্রতিনিধি মুকুল পাটোয়ারী, বার্তা বাজার প্রতিনিধি ওসমান গনি, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জহির হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আজম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজেদ হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মাহমুদ সানি, আনন্দ বাজার প্রতিনিধি সোহেল আলম, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জাকির হোসেন, সমাজ সেবক শহীদ পাটোয়ারী, তাহসিন হাওলাদার, আ’লীগ নেতা সুবাস শাহা,, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য আরকান আলী সোহেল, মোঃ বাবলু, আবু মুছা মোহন প্রমুখ।

বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর আপসহীনভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে, দেশের মানুষের প্রিয় এ দৈনিক সেরা পুরস্কার লাভ করবে এটাই বাস্তবতা।

তারা বলেন, যুগান্তর আরও বহুদূর এগিয়ে যাবে জাতির প্রয়োজনে এটাই আমাদের প্রত্যাশা।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...