চরভদ্রাসন থানায় নব নির্মিত ব্যাডমিন্টন কোডের উদ্বোধন

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর প্রতিনিধি-
খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে:উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।
ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা প্রাঙ্গনে পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান

কাউছার হোসেন বলেন, খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি চরভদ্রাসন থানার পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা।

এতে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা ও হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বনাম উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন ও ওসি মিন্টু মন্ডল।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ব্যাপারী,উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার আলী মোল্লা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...