ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার ৭শ’ টাকা জমিরানা

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর প্রতিনিধি-

চরভদ্রান উপজেলা সদর বাজার ও আশপাশের ব্যাবসা প্রতিষ্ঠানে গত সোমবার দিবাগত রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন ইউএনও তানজিলা কবির ত্রপা।

তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স বিহীন কড়াত মিল চালনা ও রাত ৮ টার পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইলেক্টিসিটি ব্যাবহারের দায়ে নগদ মোট ১২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন। অভিযানের অন্যান্যরা হলেন-চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ কামরুল ইসলাম, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।

জানা যায়, উপজেলা সদরে হাসপাতাল রোড ঘেষে ‘হাওলাদার কড়াত মিল’ এ প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকা এবং গভীর রাত পর্যন্ত মিল চালনার দায়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে উপজেলার আশপাশে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ইলেক্ট্রিসিটি ব্যাবহারের দায়ে মোঃ আইয়ুব আলী, হারুন বিশ্বাস, আঃ করিম, শেখ কবির ও শেখ আলমাসকে আরও ২ হাজার ৭শ’ টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালত। এসব জরিমানার মোট ১২ হাজার ৭শ’ টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখান ভ্রাম্যমান আদালত।

image_pdfimage_print

সর্বশেষ

মৎস্য খাতে অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রফতানি বাড়াতে হবে : প্রতিমন্ত্রী

0
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্য খাত বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করেছে। এখন মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি...

কলাপাড়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

0
‘নৌযান শুমারি সফর করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায়...

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

0
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৯টি উপজেলার স্বেচ্ছাসবক দলের নেতাকর্মীরা শহরের জেলা পরিষদ মার্কেট...

শিশু কেন হাফপ্যান্ট পরল, জেরার পর পর্যটকদের দুই ঘণ্টা ধরে মারধর

0
ভারতের ঐতিহাসিক মারাঠা সাম্রাজ্যের ঐতিহ্যবাহী সিংহগড় দুর্গে বেড়াতে গিয়ে চরম নৈতিক পুলিশি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একদল পর্যটক। আট বছরের শিশুর হাফপ্যান্ট পরাকে...

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

0
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার কাঁদলেন ও চোখ মুছলেন। দলীয় নেতা-কর্মীদের...