সুবর্ণচরে বাবা-মাকে মারধর করে মেয়েকে ধর্ষণ, থানায় মামলা গ্রেপ্তার ২

প্রকাশঃ

Spread the love

মোঃ বদিউজ্জামান ( তুহিন),নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাবা-মাকে মারধর করে ঘরের বাইরে আটক রেখে মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে উপজেলার চরজব্বার থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—পশ্চিম চর মজিদের হাসান আহম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) ও মফিজুর রহমানের ছেলে দিদার হোসেন (৩০)।

সুবর্ণচরের পশ্চিম চর মজিদ আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত রোববার রাতে স্থানীয় একদল সন্ত্রাসী ভুক্তভোগীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা তাদের মেয়েকে দুইজন পালাক্রমে ধর্ষণ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত মোয়াজ্জেম হোসেন ও দিদার নামে ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...