হোয়াটসঅ্যাপেও চালু হলো মিসড কল অ্যালার্ট

প্রকাশঃ

Spread the love

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে চালু হলো মিসড কল অ্যালার্ট। যার নাম ‘ডু নট ডিস্টার্ব। এই ফিচারটি অন করা থাকলে হোয়াটসঅ্যাপে মিসড কল অ্যালার্ট পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ বেটা ইনফো সম্প্রতি এই নতুন ফিচারটির খবর প্রকাশ্যে এনেছে। ওয়েবসাইটি জানিয়েছে, মেটার মালিকানাধীন কোম্পানিটি খুব শিগগিরই তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘ডু নট ডিস্টার্ব’ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস আনতে চলেছে। এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে প্রাপ্ত মিসড কল সম্পর্কে যাবতীয় তথ্য পেতে সক্ষম হবেন।

সোজা কথায় বললে, ফিচারটি অন করা থাকলে সমস্ত ইনকামিং কল ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা একদম নির্ঝঞ্ঝাটে কোনো মিটিংয়ে যোগ দিতে বা গাড়ি চালাতে বা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন।

তবে মোডটি অন থাকাকালীন কারা ফোন করেছিল, সে সম্পর্কিত নোটিফিকেশন পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। তাতে জানা গেছে, অ্যানড্রয়েড বেটার ২.২২.২৪.১৭ ভার্সনে এই ফিচারটি উপলব্ধ রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি বেটা ইউজার হয়ে থাকেন, তাহলে অ্যাপের সেটিংসে গিয়ে এই ফিচারটি অ্যাক্টিভেট করতে পারেন।  ফিচারটি অ্যাক্টিভেট করার পর আপনি আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যদের কয়েক সেকেন্ডের জন্য আপনাকে একটি হোয়াটসঅ্যাপ কল করতে বলুন। এরপর এই মিসড কলটির জন্য আপনি যদি অ্যাপে ‘সাইলেন্সড বাই ডু নট ডিস্টার্ব’ লেখা লেবেলটি দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার ফোনে এই ফিচারটি সফলভাবে অ্যাক্টিভেট করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো আরও জানিয়েছে যে, বর্তমানে কেবল বেটা ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উপলব্ধ হলেও খুব শিগগিরই এটি স্টেবল ভার্সনেও রোলআউট হবে।

image_pdfimage_print

সর্বশেষ

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

0
এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।   চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের...