গুগলে যেসব বিষয় জানতে ভুলেও সার্চ দেবেন না

প্রকাশঃ

Spread the love

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলে সার্চ করে সব কিছুই জানা যায়। আর তাইতো ইন্টারনেট ব্যবহারকারী প্রতিদিন নানা বিষয়ে জানতে গুগলে সার্চ করেন। কিন্তু গুগলে সব কিছু সার্চ দিতে নেই। এতে করে আপনি বিপদ ডেকে আনতে পারেন।

অস্ত্র ও বোমা সম্পর্কে :

কীভাবে অস্ত্র কেনা যায়, কীভাবে বোমা বানানো যায়-এসব তথ্য জানতে চেয়ে গুগলে কখনোই সার্চ দেবেন না। কারণ যা সার্চ হয় তা গুগলের এন্ডেও নথিভুক্ত থাকে৷ তাই যদি তারা এই ধরনের সার্চ হিস্ট্রি দেখে তা সেই আইপি অ্যাড্রেস দেখে পুলিশ বা নিরাপত্তা সংস্থা আপনাকে ট্রেস করতে পারবে।

অ্যাডাল্ট কনটেন্ট 

গুগলে গিয়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন নিয়ে কিছু খুঁজবেন না৷ কারণ বাংলাদেশে অ্যাডাল্ট কনটেন্ট দেখা নিষিদ্ধ। এই ধরনের ওয়েবসাইট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ব্লক করে রেখেছে। তাই এই কনটেন্ট যদি আপনি ভিপিএন দিয়েও খুঁজে বের করে দেখেন তবে আপনার জেল, জরিমানা হতে পারে।

ওষুধ

কোনও অসুখ হলে কী ওষুধ খাবেন সেটাও গুগলে খোঁজা উচিত নয়৷ বিভিন্ন ধরনের ওষুধের বিভিন্ন ধরনের কম্পোজিশন থাকে৷ যার সাইড এফেক্ট থাকে৷ কার শরীরে কী রোগ রয়েছে তা জেনে বুঝে চিকিৎসকরা ওষুধ দেন৷ না জেনে বুঝে ওষুধ খেলে ভাল তো নয় বরং বিপদ হতেই পারে৷

ই-মেইল আইডি

গুগল দিয়ে কখনও নিজের ই-মেইল আইডি খোঁজা উচিত নয়। হ্যাকাররা সবসময়েই অপেক্ষায় থাকে কে কখন ভুল করে। এভাবে নিজের মেইল দিয়ে দিলে হ্যাকররা আপনার গুপ্ত তথ্য সেখান থেকে বার করে নিতে পারেন৷

কাস্টমার কেয়ার নম্বর :

এছাড়াও কোনও কাস্টমার কেয়ার নম্বর কখনও খুঁজবেন না৷ অনেকক্ষেত্রেই সেখানে হ্যাকাররা ভুলভাল নম্বর দিয়ে রাখেন। সেই নম্বর দিয়ে ফোন করেন যারা, তারা ক্ষতিগ্রস্ত এমনকি অ্যাকাউন্ট থেকে সর্বস্বান্ত হতেও পারেন৷

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...