কবিরহাটে ৪ নারী উদ্ধার পাচারকারী আটক

প্রকাশঃ

Spread the love
মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
প্রতারণার মাধ্যমে ভোটার করে বিদেশে পাচারকালে সিলেটের সুনামগঞ্জের ৪ নারীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু বক্কর ছিদ্দিক সোহেল (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) রাতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে আটক ছিদ্দিককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক সোহেল আন্তর্জাতিক মানব পাচার দলের সদস্য। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট এলাকার হারুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবে থাকা সুনামগঞ্জ জেলার ৪ নারীকে আর্থিক স্বচ্ছলতা এনে দিবে বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে একটি পাচার চক্র। গত ১২ নভেম্বর শনিবার বিদেশে নেওয়ার কথা বলে ওই চার নারীকে প্রথমে বাড়ি থেকে ঢাকায় ও পরে সেখান থেকে পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। তারপর পাচারকারী চক্রের সদস্য সোহেলের মাধ্যমে তার বাড়িতে রেখে জাতীয় পরিচয় পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়। পরবর্তীতে তাদের নিয়ে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারের জন্য ছবি তুলতে নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করে। পরে তাদের কৌশলে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনায় উদ্ধার করা ভুক্তভোগী ছামিরা আক্তার বাদী হয়ে আটক ছিদ্দিকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ সকালে আটকদের ছিদ্দিককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...