রামগঞ্জে ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনচেষ্টা

প্রকাশঃ

Spread the love
আবু তাাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনচেষ্টা করেছে একই বাড়ির নূর মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী ছাত্রীর মা কুলছুম বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। নুর মোহাম্মদ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা দেলান বাড়ির মৃত আরাব আলীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নূর মোহাম্মদ পলাতক রয়েছে।

২০ নভেম্বর রোববার বেলা ১১ টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা দেলান বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দেলান বাড়ির বাকপ্রতিবন্ধী অহিদ উল্ল্যার মেয়ে ও কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বাড়ির পার্শ্ববর্তি রহিমা বেগমের ঘরের তরকারি কাটাকাটি করে হাত ধোয়ার জন্য পুকুরে যায় ভুক্তভোগী ওই ছাত্রী। এসময় নূর মোহাম্মদ পুকুরের ঘাটলায় নেমে পিছন থেকে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে। পরে মুখ চেপে ধরে জোরপূর্বক ওই বাড়ির কামাল ডাক্তারের বসত ঘরের পিছনে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় তার আত্বচিৎকারে রহিমা বেগম ছুটে এলে নূর মোহাম্মদ পালিয়ে যায়।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...