দলে ফিরলেন ফর্মের তুঙ্গে থাকা বেনজেমা

প্রকাশঃ

Spread the love

ইনজুরি কাটিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা স্ট্রাইকার করিম বেনজেমা। ইতোমধ্যে এ খবর ছড়িয়ে পড়েছে। এতে খুশি ফরাসি সমর্থকরা।

তবে এ মুহূর্তে বেনজেমার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে মোটেও ভাবছেন না দলের কোচ দিদিয়ের দেশম। খবর ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

তিনি জানিয়েছেন, এ সময়ে তার হাতে যারা আছে, তাদের নিয়েই পরিকল্পনা করছেন। এদের নিয়ে ২০২২ বিশ্বকাপের যত দূর যাওয়া সম্ভব, সেই চিন্তা করছেন।

এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স। বুধবার তিউনিশিয়ার মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচটি মূলত লস ব্লুজদের জন্য একরকম আনুষ্ঠানিকতা।

এর আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, বেনজেমা প্রসঙ্গে আমি এখন কথা বলতে চাই না। সে দলে ফিরছে, এ খবর কারা, কীভাবে পেয়েছে তা জানি না। তার অবস্থা সম্পর্কে আপনারা জানেন। ওর সেরে উঠতে আরও সময় লাগবে।

তিনি বলেন, বর্তমানে এখানে থাকা ২৪ খেলোয়াড়ের যত্ন নিচ্ছি আমি। এর বাইরে কিছু বলতে চাই না। তাতে আপনারা তর্ক-বিতর্ক করতে পারেন।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...