ফরিদপুরে বোয়ালমারী সড়কে টায়ারে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর জেলা প্রতিনিধি –
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া­ আঞ্চলিক মহাসড়কের ওপরে টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি বোমা উদ্ধার করে। এছাড়া ফায়ার সার্ভিস গিয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রণ করে। এসময় পুলিশ ফাঁকা ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
এবিষয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাচ আলী বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।তিনি আরও বলেন, স্থানীয়রা তিন থেকে চারটি বোমা ফাটার শব্দ শুনেছেন
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন , ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, যারা নাশকতা সৃষ্টি করার জন্য বোমা ফাটিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...